[ জাতীয় ]
ভারতীয় ভিসা সেন্টার খুলেছে, সেবা মিলবে যেভাবে
ফাইল ফটো
চার দিন বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে দেশের ভারতীয় ভিসা সেন্টার (আইভিএসিএস)। রোববার আইভিএসিএস তাদের ওয়েবসাইটে এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
ঐ বার্তায় বলা হয়, রোববার থেকে ঢাকা, সিলেট, চট্টগ্রামের ভিসা সেন্টারগুলো থেকে পাসপোর্ট ডেলিভারি দেওয়া হবে। তবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নতুন কোনো আবেদন গ্রহণ করা হবে না।
অস্থিতিশীল পরিস্থিতির কারণে ৭ আগস্ট থেকে বাংলাদেশে সব ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ছিল। গত ৪ আগস্ট এক বার্তায় বাংলাদেশে অবস্থান করা সব ভারতীয় নাগরিক ও শিক্ষার্থীদের দেশের ভেতরে ভ্রমণ না করার এবং চলাচল সীমিত করার আহ্বান জানায় ভারতীয় হাইকমিশন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!