জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলনে প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র উপদেষ্টা
অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হেসেন বলেছেন, যুবসমাজসহ জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আমরা নিরাপত্তা খাত সংস্কারের জন্য সচেতন রয়েছি।
সোমবার বিদেশি কূটনৈতিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র সচিব বলেন, সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা। পুলিশের পূর্ণাঙ্গ কার্যক্রম পুনরায় শুরু করার অনুকূল পরিবেশ তৈরির কাজ চলছে।
.png)
তিনি বলেন, সরকার মত প্রকাশের স্বাধীনতাসহ মৌলিক অধিকার এবং স্বাধীনতার প্রচার ও সুরক্ষার জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। তারা অন্তর্ভুক্তিমূলক সংলাপ ও জবাবদিহিতার মাধ্যমে জাতীয় সমঝোতা বৃদ্ধির জন্য আন্তরিক প্রচেষ্টা চালাবে।
তৌহিদ হোসেন বলেন, গণঅভ্যুত্থানের সময় সংঘটিত সব মৃত্যু ও সহিংসতার জন্য ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। এই প্রক্রিয়াগুলোকে সুষ্ঠু ও নির্বিঘ্নে সহজতর করার জন্য যথাযথ সমর্থন পেতে জাতিসংঘসহ আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে যুক্ত থাকবো।
তিনি আরো বলেন, ধর্মীয় ও জাতিগত গোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ সরকার। কোনো সহিংসতা বা ভয়ভীতি সহ্য করা হবে না। একই সঙ্গে আমাদের ভূখণ্ডে বসবাসকারী সব বিদেশি নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার প্রয়োজনীয়তার প্রতিও আমরা সংবেদনশীল।