ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

২৪ ঘণ্টায় বন্যা পরিস্থিতির উন্নতি হবে: দুর্যোগ মন্ত্রণালয়

নিজস্ব প্রতিদেবক
প্রকাশিত: ১৫:০৯, ২৪ আগস্ট ২০২৪
২৪ ঘণ্টায় বন্যা পরিস্থিতির উন্নতি হবে: দুর্যোগ মন্ত্রণালয়
ছবি: সংগৃহীত

আগামী ২৪ ঘণ্টায় দেশের বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। উত্তর পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে।

শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা।

তিনি জানান, এখন পর্যন্ত বন্যা আক্রান্ত জেলার সংখ্যা ১১টি। ১১ জেলায় মোট ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৪৯ লাখ ৩৮ হাজার ১৫৯ জন এবং ক্ষতিগ্রস্ত পরিবার ৯ লাখ ৪৪ হাজার ৫৪৮টি।

Advertisement

বন্যায় এ পর্যন্ত ১৮ জন মারা গেছেন। এর মধ্যে কুমিল্লায় ৪ জন, ফেনীতে ১ জন, নোয়াখালীতে ৩ জন, চট্টগ্রামে ৫ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ১ জন, লক্ষ্মীপুরে ১ জন এবং কক্সবাজারে ৩ জনের মৃত্যু হয়েছে।

অতিরিক্ত সচিব আরো বলেন, ফেনীতে ফিল্ড হাসপাতাল তৈরি করা হয়েছে। সেখানে সেনাবাহিনী ও সিভিল সার্জনের সমন্বয়ে বন্যার্তদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। ৩ হাজার ৫২৭টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে ২ লাখ ৮৪ হাজার ৮৮৮ জন আশ্রয় নিয়েছেন এবং ২১ হাজার ৬৯৫টি গবাদি পশু নিরাপদে রাখা হয়েছে।

তিনি জানান, বন্যাদুর্গত জেলাগুলোতে মোট ৩ কোটি ৫২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। একই সঙ্গে ২০ হাজার ১৫০ টন চাল এবং ১৫ হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া শিশুখাদ্য ও গো-খাদ্য কেনার জন্য আরো ৩৫ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।
 

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!