বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে– দেশের উজান বা অভ্যন্তরে রোববার উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এবং ফেনী জেলার ভারতীয় ত্রিপুরা সীমান্তবর্তী অঞ্চলে এবং ত্রিপুরা প্রদেশে শনিবার থেকে তেমন কোনো বৃষ্টিপাত হয়নি।
ফলে মৌলভীবাজার ও হবিগঞ্জের মনু, খোয়াই, এবং ধলাই নদীর পানি ধীরে ধীরে নামছে। একইভাবে ফেনী, কুমিল্লা এবং চট্টগ্রামের মুহুরী, ফেনী, গোমতী, এবং হালদা নদীর পানি কমে যাওয়ায় ওইসব অঞ্চলের বন্যা পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে।
.png)
তবে কুশিয়ারা, মনু, খোয়াই, গোমতী, ফেনী, এবং মুহুরী নদীগুলোর পানি এখনো বিপৎসীমার ওপরে রয়েছে। বিশেষ করে কুমিল্লার কাছে গোমতী নদীর পানি বিপৎসীমার ৯২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।