[ জাতীয় ]
পুলিশের দুর্নীতি মেনে নেব না: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি: সংগৃহীত
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জনবান্ধব পুলিশ বাহিনী গড়তে যথাযথ সংস্কারের প্রয়োজন। গ্রহণযোগ্য সংস্কারের মাধ্যমে পুলিশিংয়ে ইতিবাচক পরিবর্তন আসবে। পুলিশের কোনো দুর্নীতি মেনে নেয়া হবে না।
রোববার পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতিবিনিময়ে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশকে তাদের কাজের মাধ্যমে জনবান্ধব হতে হবে। শৃঙ্খলার ক্ষেত্রে গুরুত্বারোপ করে উপদেষ্টা বলেন, বাংলাদেশ পুলিশ একটি সুশৃঙ্খলা বাহিনী। এখানে শৃঙ্খলা ভঙ্গের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
.png)
সভায় আইজিপি মো. ময়নুল ইসলাম পুলিশের বর্তমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে উপদেষ্টাকে স্বরাষ্ট্র অবহিত করেন। তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে বাংলাদেশ পুলিশ বাহিনীকে ফোর্স থেকে সার্ভিসে পরিণত করার উদ্যোগ নেয়া হয়েছে।
এ সময় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন প্রস্তাব পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!