ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ঢাকায় আনা হচ্ছে বিচারপতি মানিককে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫৫, ৩১ আগস্ট ২০২৪
ঢাকায় আনা হচ্ছে বিচারপতি মানিককে
ছবি- সংগৃহীত

আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে সিলেট থেকে ঢাকায় স্থানান্তর করা হচ্ছে।

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ঢাকার আদাবর থানা এলাকায় পোশাকশ্রমিক রুবেলকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তাকে আসামি করা হয়েছে। ফলে সাবেক এ বিচারপতিকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়েছে। 

আগামী ৩ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করেছেন ঢাকার মেট্রোপলিটন আদালত। ঐদিন তাকে আদালতে হাজির করতে বলা হয়েছে। এ কারণে তাকে সিলেট থেকে ঢাকায় আনা হচ্ছে বলে জানা গেছে।

Advertisement

বর্তমানে শামসুদ্দিন চৌধুরী মানিক সিলেট কেন্দ্রীয় কারাগারের হেফাজতে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মো. সাখাওয়াত হোসেন জানান, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে ঢাকার আদালতে হাজির করতে বলা হয়েছে। তার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে তাকে কখন, কবে ঢাকায় নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
ট্যাগ: বিচারপতি
লিংক সফলভাবে কপি হয়েছে!