শুক্রবার বিকেলে জাতীয় জাদুঘরের সামনে দেশের বিভিন্ন স্থানে মাজারে হামলার প্রতিবাদে ভাববৈঠকি কর্তৃক আয়োজিত প্রতিবাদ সমাবেশে এ কথা বলেন তিনি।
ফরহাদ মজহার বলেন, মাজারে হামলা করে আপনারা আমাদের হৃদপিণ্ডে হাত দিয়েছেন। আপনাদের সাবধান করে দিতে চাই, দিল্লির দালাল হয়ে বাংলাদেশের এত বড় ক্ষতি আপনারা করতে পারেন না।
.png)
যারা দেশে মাজার ভাঙে তাদের উদ্দেশ্য করে তিনি বলেন, এক মহিলা এই দেশকে তার বাপের সম্পত্তি মনে করেছিলেন বলে তাকে আমরা তাড়িয়ে দিয়েছি। কেউ যদি ভাবে ইসলাম তাদের বাপের সম্পত্তি তাহলে আমি হুশিয়ার করে দিচ্ছি এটা তাদের বাপের সম্পত্তি নয়।
ফরহাদ মজহার বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি- যেসব মাজার ভাঙা হয়েছে, হামলার স্বীকার হয়েছে তা যেন সরকারি অর্থায়নে পুনর্নির্মাণ করে দেওয়া হয় সে। অন্যথায় সরকারকে তার পরিণতি ভোগ করতে হবে বলেও হুশিয়ারি দেন তিনি।