ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

দেশের যেসব অঞ্চলে হিট ওয়েভের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:২০, ১৯ সেপ্টেম্বর ২০২৪
দেশের যেসব অঞ্চলে হিট ওয়েভের শঙ্কা
ফাইল ফটো

দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বা মাইল্ড হিট ওয়েভ বয়ে যাচ্ছে। এটি আরো কিছুটা তীব্র হতে পারে। ফলে ঢাকাসহ কয়েকটি অঞ্চল আক্রান্ত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, টাঙ্গাইল, কিশোরগঞ্জ এবং নওগাঁ জেলাসহ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর মৃদু তাপপ্রবাহ চলছে, যা অব্যাহত থাকতে পারে। দেশের দক্ষিণাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে উত্তরাঞ্চলে তা প্রায় অপরিবর্তিত থাকবে। সারাদেশে রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

Advertisement

আবহাওয়ার আরেকটি পূর্বাভাসে বলা হয়, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের কিছু এলাকায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দেশের কিছু অঞ্চলে মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!