ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

জুলাই বিপ্লবে নিহতের সংখ্যা কত, জানালেন সমন্বয়ক তারেক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৯, ২১ সেপ্টেম্বর ২০২৪
জুলাই বিপ্লবে নিহতের সংখ্যা কত, জানালেন সমন্বয়ক তারেক
ছবি: সংগৃহীত

জুলাই বিপ্লবে নিহতের সংখ্যা ১ হাজার ৪২৩ জন। এছাড়া আহত হয়েছেন ২২ হাজারের বেশি। এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ তালিকা খুব দ্রুত করা হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তারেকুল ইসলাম।

শুক্রবার রাতে ফেসবুকে এক ভিডিও বার্তায় এ তথ্য জানান তিনি।

সমন্বয়ক তারেকুল ইসলাম বলেন, আহতদের নিয়ে কাজ করাটা খুব দুরূহ। কারণ এই সংখ্যাটা বিপুল। আমাদের কাছে এখন পর্যন্ত ২২ হাজার আহত মানুষের তালিকা আছে। তবে এর সংযোজন-বিয়োজন হবে।

Advertisement

তিনি আরো জানান, আন্দোলনে গিয়ে পঙ্গু বা অঙ্গহানি হয়েছে এমন মানুষের সংখ্যা ৫৮৭ জন। গুলি লেগে আংশিক বা সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারিয়েছেন ৬৮৫ জন। তাদের মধ্যে ৯২ জনের দুই চোখই নষ্ট হয়ে গেছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!