ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সাংবাদিক বদিউল আলম মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০৩, ২৯ সেপ্টেম্বর ২০২৪
সাংবাদিক বদিউল আলম মারা গেছেন
সাংবাদিক বদিউল আলম

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সদস্য ও ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাবেক সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম মারা গেছেন।

রোববার দুপুরে রাজধানীর মগবাজারের নিজ বাসায় মারা যান তিনি। সন্ধ্যা সাড়ে ৭টায় ডিআরইউ চত্বরে বদিউল আলমের জানাজা অনুষ্ঠিত হবে।

বদিউল আলমের মৃত্যুতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক মহি উদ্দিন শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

Advertisement

ডিআরইউ নেতারা তার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!