ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ইসি কর্মকর্তাদেরও দিতে হবে সম্পদের হিসাব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৫১, ২৯ সেপ্টেম্বর ২০২৪
ইসি কর্মকর্তাদেরও দিতে হবে সম্পদের হিসাব
ফাইল ফটো

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় ও মাঠ কর্মকর্তাদের সম্পদের হিসাব চাওয়া হয়েছে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে তাদের সম্পদ বিবরণী জমা দিতে হবে।

রোববার ইসি সচিবালয়ের উপ-সচিব মো. শাহ আলম স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে জানানো হয়, সরকারি কর্মচারীদের দুর্নীতি প্রতিরোধ এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে গত ১ সেপ্টেম্বর থেকে সব সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিল করতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

এ অবস্থায় নির্বাচন কমিশন সচিবালয় এবং এর আওতাধীন মাঠ পর্যায়ের সব কর্মকর্তা-কর্মচারীদের সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের নিমিত্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত ছক ‘ক’, ‘খ’ ও ‘গ’ অনুযায়ী ৩০ জুন ২০২৪ তারিখ পর্যন্ত অর্জিত সম্পদ বিবরণী আগামী ৩০ নভেম্বরের মধ্যে আবশ্যিকভাবে দাখিল/প্রেরণের জন্য সূত্রোক্ত পত্রের ছায়ালিপিসহ (নির্ধারিত ছক ‘ক’, ‘খ’ ও ‘গ’) নির্দেশক্রমে পাঠানো হলো।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!