ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৪০, ২ সেপ্টেম্বর ২০২৪
সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে ব্যবস্থা
ফাইল ফটো

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান বলেছেন, সরকারি সব কর্মকর্তা-কর্মচারীরা যারা সম্পদের বিবরণী জমা দেবেন না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সোমবার এ কথা বলেন তিনি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান বলেন, সরকারি সব কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের বিবরণী জমা দেওয়ার নির্দেশনা বাস্তবায়নে আগামী ১৫ দিনের মধ্যেই প্রক্রিয়া শেষ করা হবে। এক্ষেত্রে এ বিষয়ে গঠিত তদন্ত কমিটির জন্য এক সপ্তাহ এবং সম্পদ বিবরণী দাখিলের ফর্ম প্রস্তুত করার জন্য আরো এক সপ্তাহ সময় দরকার হবে।

Advertisement

সচিব বলেন, যারা সম্পদের বিবরণী জমা দেবেন না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আর আগামী এক সপ্তাহের মধ্যেই জেলা প্রশাসকদের শূন্য পদ পূরণ করা হবে।

এদিকে রোববার (১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব স্বাক্ষরিত নির্দেশনায় শুধু বলা হয়, সরকারি সব কর্মকতা-কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিল করতে নির্দেশ প্রদান করা হলো। তবে কতদিনের মধ্যে কীভাবে হিসাব জমা দিতে হবে তা উল্লেখ করা হয়নি।

এ প্রসঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান একটি জাতীয় দৈনিককে জানান, সরকার সিদ্ধান্ত নিয়েছে সব কর্মকর্তা-কর্মচারীর সম্পদের হিসাব জমা দিতে হবে। কী পদ্ধতিতে কীভাবে জমা দেবে, সে বিষয়ে আমরা ফরম্যাট রেডি করছি।

দেশে বর্তমানে প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। পাঁচ বছর পরপর তাদের নিজ সম্পদ বিবরণী নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কথা। তবে চাকরির সেই আচরণবিধি তেমন কেউই মানছেন না। তাদের নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়, বিভাগ, দফতর, সংস্থারও হিসাব নেয়ার ব্যাপারে অবহেলা রয়েছে।

তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার এক মাসের মধ্যেই এ বিষয়ে কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: সরকারি
লিংক সফলভাবে কপি হয়েছে!