[ শিক্ষা ]
৪ বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ২৫ হাজার পরিবারের খাদ্য-ওষুধ সংগ্রহ
ছবি: ডেইলি বাংলাদেশ
২৫ হাজার বন্যার্ত পরিবারের খাদ্য আর ওষুধ সংগ্রহ করে ফেনী, নোয়াখালী ও কুমিল্লায় যাচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর কয়েকটি দল।
শনিবার (২৪ আগস্ট) সকালে পাঁচটি ট্রাকে বেসরকারি চারটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রওনা দেন।
রাজধানীর ৩০০ ফিট রোডের একটি কনভেনশন সেন্টারে চলছে তাদের ত্রাণ সংগ্রহ কার্যক্রম। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, আইইউবি, এআইইউবি ও গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থী-শিক্ষকসহ সাধারণ মানুষ কাজ করছেন ত্রাণ সংগ্রহে।
.png)
আজ সকাল থেকে জড়ো করা হচ্ছে শুকনো খাবার। সঙ্গে নেয়া হচ্ছে শিশুখাদ্য, কাপড় ও স্যানিটারি ন্যাপকিন।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!