ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

কল সেন্টার খুলল বিমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৩১, ২ অক্টোবর ২০২৪
কল সেন্টার খুলল বিমান
ফাইল ফটো

কার্গো পরিবহনের ক্ষেত্রে অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের উদ্যোগ হিসেবে কল সেন্টার খুলেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রফতানিকারকদের তথ্য প্রাপ্তির সুবিধার্থে কার্গো রফতানি শাখায় মনিটর স্থাপন করা হয়েছে।

বুধবার বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিভিন্ন ফ্লাইটে পরিবহন করা পণ্যের বুকিং সংক্রান্ত তথ্য কার্গো রফতানি শাখায় স্থাপিত মনিটরে প্রদর্শিত হচ্ছে। এর ফলে রফতানিকারক/এজেন্টরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বুকিং করা এবং পরিবহন করা পণ্যের তথ্য সম্পর্কে অবগত হতে পারবেন এবং ব্যবসায়িক কর্মকাণ্ড ত্বরান্বিত করতে পারবেন।

বোসরা ইসলাম জানান, কার্গো বিষয়ক কল সেন্টার নম্বর ১৩৬৩৬ এক্সটেনশন-৬ ডায়াল করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃক পরিবহন করা কার্গো সংক্রান্ত তথ্য জানা যাবে।

কার্গো বিষয়ক কল সেন্টার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চালু থাকবে বলেও জানান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এ কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!