ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]
দুর্গাপূজা

১১ অক্টোবর বন্ধ থাকবে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৫০, ৮ অক্টোবর ২০২৪
১১ অক্টোবর বন্ধ থাকবে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান
ফাইল ফটো

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুক্রবার (১১ অক্টোবর) দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) থেকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মঙ্গলবার বাজুস থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিবছরের মতো এবারো অষ্টমী পূজার দিন (১১ অক্টোবর) রাজধানী ঢাকাসহ সারাদেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাজুস। এ ঘোষণা অনুযায়ী আগামী ১১ অক্টোবর দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

উল্লেখ্য, দেশের বাজারে বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৩৭ হাজার ৪৪৯ টাকায়। আর ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩১ হাজার ১৯৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১২ হাজার ৪৫৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়ছে ৯২ হাজার ২৮৬ টাকা।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!