ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

দুর্গাপূজার নিরাপত্তায় বসানে হচ্ছে আইপি ক্যামেরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৪০, ৮ অক্টোবর ২০২৪
দুর্গাপূজার নিরাপত্তায় বসানে হচ্ছে আইপি ক্যামেরা
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার উপ প্রেসসচিব অপূর্ব জাহাঙ্গীর- সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার উপ প্রেসসচিব অপূর্ব জাহাঙ্গীর বলেছেন, মণ্ডপগুলোতে আইপি ক্যামেরার মাধ্যমে ইউএনও অফিস ও থানা থেকে মনিটরিং করা হবে। সার্বক্ষণিক জরুরি সেবা প্রদানের জন্য বিশেষ টিম কাজ করবে। পুলিশ-র‍্যাবের টহল ও গোয়েন্দা সংস্থার টিম কাজ করবে। 

বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে তিনি এসব কথা বলেন। 

অপূর্ব জাহাঙ্গীর বলেন, সারাদেশে যতগুলো মণ্ডপ আছে সবগুলোতে একাধিক আইপি ক্যামেরা থাকবে। 

Advertisement

বৌদ্ধ ধর্মের কঠিন চীবর দান অনুষ্ঠান যাতে নির্বিঘ্নে করতে পারে তার জন্য ব্যবস্থা নেয়া হবে জানিয়ে তিনি বলেন, তাদের সঙ্গে কথা হবে, তাদের কনসার্ন শুনে সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। 

এ সময় আরো উপস্থিত ছিলেন- প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!