[ জাতীয় ]
ঈদের ছুটি বেড়ে ৫ দিন, পাবেন যেভাবে
ছবি: ডেইলি বাংলাদেশ
২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। এ তালিকার মধ্যে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৫ দিনের এবং ঈদুল আজহার জন্য ৬ দিনের সরকারি ছুটি রাখা হয়েছে।
শারদীয় দুর্গাপূজার জন্য ছুটি ২ দিন নির্ধারণ করা হয়েছে। ঈদুল ফিতর ও ঈদুল আজহার সময় সাধারণ ছুটি ১ দিন করে থাকবে, তবে ঈদের আগে ও পরে নির্বাহী আদেশের মাধ্যমে বাকি দিনগুলো ছুটি হিসেবে ঘোষণা করা হবে।
শারদীয় দুর্গাপূজার জন্য বিজয় দশমীর দিন সাধারণ ছুটি থাকবে এবং এর আগের নবমীর দিনও নির্বাহী আদেশে ছুটি প্রদান করা হবে।
.png)
বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ ছুটি অনুমোদন করা হয়।
বর্তমানে ঈদের ছুটি ৩ দিন হলেও কিছু বছর নির্বাহী আদেশের মাধ্যমে তা বাড়ানো হয়। এ বছর পূজা উপলক্ষে সরকার নির্বাহী আদেশে ছুটি ১ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল।
এমন পরিস্থিতিতে জনপ্রশাসন মন্ত্রণালয় ছুটি বাড়ানোর প্রস্তাব করেছিল, যা বৃহস্পতিবার বৈঠকে অনুমোদন পেল।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!