ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

আমাদের বারো মাসই হোক জুলাই: উপদেষ্টা ফারুকী

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৬:০৭, ১৬ নভেম্বর ২০২৪
আমাদের বারো মাসই হোক জুলাই: উপদেষ্টা ফারুকী
মোস্তফা সরয়ার ফারুকী। ছবি: সংগৃহীত

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, আমাদের বারো মাসই হোক জুলাই মাস। শনিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এ কথা বলেন তিনি।

ফেসবুকে দেওয়া তার স্ট্যাটাস হুবহু তুলে ধরা হলো-

চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন- জুলাইয়ের গল্প নানা ফরম্যাটে, নানাভাবে আমাদের বলে যেতে হবে, বলে যেতেই হবে কেন জুলাই ঘটা অবশ্যম্ভাবী হয়ে উঠল। এর আগে ১৫ বছর কি হয়েছিল সেই গল্পগুলোও বলে যেতে হবে। 

Advertisement

তিনি আরো লিখেছেন- আজকে বিকাল ৪টায় ‘লাল মজলুম’ নামে একটা দারুণ ইনোভেটিভ থিয়েটার হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। রাজু ভাস্কর্যের সামনে থেকে শুরু হয়ে এটি জাতীয় জাদুঘরের সামনে গিয়ে থামবে। 

ড. শাহমান মৈশানের নির্দেশনায় এ থিয়েটার পারফরম্যান্সের সঙ্গে যুক্ত হয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। ঢাকার বন্ধুদের আমন্ত্রণ জানান সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এ উপদেষ্টা।  শেষে তিনি লাভ ইমোজি দিয়ে লিখেছেন- ‘আমাদের বারো মাসই হোক জুলাই।’

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!