ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সংস্কার কমিশনকে একগুচ্ছ সুপারিশ করা হয়েছে: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০৯, ২০ নভেম্বর ২০২৪
সংস্কার কমিশনকে একগুচ্ছ সুপারিশ করা হয়েছে: ইসি সচিব
ইসি সচিব মো. শফিউল আজিম- ফা্িল

ইসি সচিব মো. শফিউল আজিম বলেছেন, সুষ্ঠু নির্বাচনে বাধা নিয়ে আমরা সংস্কার কমিশনের সঙ্গে আলোচনা করেছি। নির্বাচন সংস্কার কমিশনকে একগুচ্ছ সুপারিশ করা হয়েছে। 

বুধবার নির্বাচন সংস্কার কমিশনের সঙ্গে ইসির কর্মকর্তাদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

শফিউল আজিম বলেন, আমাদের উদ্দেশ্য সংস্কার কমিশনের কাজ যেন ফলপ্রসূ হয়। আমাদের পক্ষ থেকে সুপারিশ দিয়েছি কমিশনকে।

Advertisement

ইসি সচিব বলেন, আইন প্রয়োগে নির্বাচনী কর্মকর্তারা যেন কোনো পক্ষ থেকে বাধার সম্মুখীন না হন, সে বিষয়ে আলোচনা করেছি। নির্বাচনী অপরাধের বিচার যেন করা হয় এবং সেই ক্ষমতা যেন ইসির হাতে থাকে, সে বিষয়ে সুপারিশ করা হয়েছে। মিডিয়া যেন নিরপেক্ষ আচরণ করে সে বিষয়েও সংস্কার কমিশনকে সুপারিশ করা হয়েছে।

এদিকে নির্বাচন সংস্কার কমিশন প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচনী কর্মকর্তারা তাদের অভিজ্ঞতা জানিয়েছেন। পরামর্শ দিয়েছেন নির্বাচন ব্যবস্থা নিয়ে। ভবিষ্যতে আরও সুপারিশ দেবেন তারা। কমিশনের ক্ষমতা ও কার্যকারিতা কীভাবে বাড়ানো যায় এবং মাঠ প্রশাসনসহ দায়িত্বরত কর্মকর্তাদের দায়িত্ব পালন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছ।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!