ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বিনামূল্যে ৫ কোটির অধিক পাঠ্যপুস্তক সরবরাহ করবে সরকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩:০৩, ২৭ নভেম্বর ২০২৪
বিনামূল্যে ৫ কোটির অধিক পাঠ্যপুস্তক সরবরাহ করবে সরকার
ফটো- সংগৃহীত

সরকার ২০২৫ শিক্ষাবর্ষের জন্য অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য প্রায় ৫ কোটি ২০ লাখ ৫৪ হাজার ২৭৬টি পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই এবং সরবরাহ করবে। বুধবার (২৭ নভেম্বর) এ বিষয়ে সরকারের পক্ষ থেকে একটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

প্রায় ২৬৯.৬৯ কোটি টাকা ব্যয়ে ১০২টি লটে প্রায় ৭৬টি প্রতিষ্ঠান সাধারণ, দাখিল এবং কারিগরি শিক্ষার্থীদেরসহ বাংলা ও ইংরেজি উভয় সংস্করণের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে এ পাঠ্যপুস্তক সরবরাহ করা হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত চলতি বছরের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৪তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। 

Advertisement

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘শিক্ষার্থীদের হাতে যত তাড়াতাড়ি সম্ভব পাঠ্যবই পৌঁছে দিতে আজকের বৈঠকে এই প্রস্তাব অনুমোদন করা হয়েছে।’
 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!