ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ঢাকায় হাসনাতকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টা নিয়ে মুখ খুললেন সারজিস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৩৪, ২৮ নভেম্বর ২০২৪
ঢাকায় হাসনাতকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টা নিয়ে মুখ খুললেন সারজিস
ফাইল ফটো

কয়েক ঘণ্টার ব্যবধানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে ফের গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাজধানীর যাত্রাবাড়িতে এ ঘটনা ঘটে।

পরে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে বিষয়টি জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হান্নান মাসুদ।

এবার এ ঘটনা নিয়ে মুখ খুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সারজিস আলম। তিনি বলেছেন, আমরা মরতে শিখে গিয়েছি।

Advertisement

বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক ওয়ালে সারজিস আলম লিখেছেন, চট্টগ্রাম থেকে গতকাল রাতেই অন্য গাড়িতে করে ঢাকা ব্যাক করলাম। পথে হাসনাতকে কুমিল্লার বাসায় নামিয়ে দিয়ে আসলাম। এখন শুনছি সকালে কুমিল্লা থেকে ঢাকা আসার পথে হাসনাতের গাড়িতে পিছন থেকে আবার অন্য গাড়ি দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে।

আরো পড়ুন> এবার ঢাকায় গাড়িচাপা দিয়ে হাসনাত আব্দুল্লাহকে হত্যাচেষ্টার অভিযোগ

তিনি লিখেছেন, এসব ষড়যন্ত্র করে আর কত? কয়জন হাসনাত মারবেন? মনে নাই সেই অভ্যুত্থানের দিনগুলোর কথা? একজনকে যখন বুলেটের আঘাতে লাশ বানিয়েছেন তখন সেই জায়গায় অন্যজন দাঁড়িয়ে গিয়েছে! কিন্তু পিছু হটেনি।

‘ঠিক একইভাবে এক হাসনাতকে মারলে হাজারো হাসনাত এখন দাঁড়িয়ে যেতে প্রস্তুত। এই নতুন বাংলাদেশের চলার পথকে অবরুদ্ধ করার দুঃসাহস দেখাবেন না। এই তরুণ প্রজন্ম মাথা নোয়াবার নয়। আমরা মরতে শিখে গিয়েছি।
We are open to be killed.’

এর আগে, ট্রাকচাপা দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বুধবার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!