ঢাকায় ডাকা হলো কলকাতা-আগরতলার দুই কূটনীতিককে
আগরতলা মিশনের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ ও কলকাতার ভারপ্রাপ্ত ডেপুটি হাইকমিশনার সিকদার মো. আশরাফুল শিকদারকে ঢাকায় ফেরানো হচ্ছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের টানাপোড়েনে ‘উদ্ভূত পরিস্থিতি বুঝতে’ আলোচনা করার জন্য কলকাতা ও আগরতলা মিশনের দুই শীর্ষ কূটনীতিককে ঢাকায় ডাকা হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক নোটিশে আরিফ মোহাম্মদ ও সিকদার মো. আশরাফুল শিকদারকে দেশে ফিরতে বলা হয়।
এর মধ্যে কলকাতার মিশনপ্রধান বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দেশে ফিরেছেন, আর আগরতলা মিশনের (ত্রিপুরা) সহকারী হাইকমিশনারেরও এদিন ঢাকায় ফেরার কথা রয়েছে।
.png)
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঢাকায় এসে আশরাফুল শিকদার বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে দেখা করেছেন। কলকাতার উদ্ভূত পরিস্থিতি নিয়ে উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন। যদিও এ বিষয়ে অফিশিয়ালি কোনো বিবৃতি মেলেনি এখনও।
অন্যদিকে ত্রিপুরার সহকারী হাইকমিশনার আরিফ মুহম্মদ ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন বলে জানা গেছে।
জানা গেছে, ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা এবং পশ্চিমবঙ্গের কলকাতার উপহাইকমিশনের সামনে বিক্ষোভের ঘটনাকে কেন্দ্র করে এই দুই মিশনের প্রধানকে ঢাকায় ফিরিয়ে আনা হচ্ছে।