ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয় র‍্যালি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫৭, ১৬ ডিসেম্বর ২০২৪
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয় র‍্যালি
সংগৃহীত ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয় র‍্যালি হয়েছে। র‍্যালিতে ১৯৪৭ সালের দেশভাগ, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে স্মরণ করা হয়।

সোমবার দুপুর পোনে ১২ টা নাগাদ র‍্যালিটি শুরু হয়। এটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করে পুনরায় শহিদ মিনারে ফেরে।  

জুলাই অভ্যুত্থানে আহতরা র‍্যালিতে যোগ দিয়েছেন। তারা মিছিলের সামনের সারিতে রয়েছেন। দ্বিতীয় সারিতে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আবুল কাশেম ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীসহ দেশভাগের সময়কার নেতাদের ছবি রাখা হয়েছে।  

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে লেখা হয়েছে 'আজাদী-৪৭, মুক্তিযুদ্ধ-৭১, স্বাধীনতা-২৪'।  

এ সময় তারা ‘তোমার দেশ, আমার দেশ; বাংলাদেশ, বাংলাদেশ’, ‘দিল্লি না ঢাকা; ঢাকা ঢাকা’সহ একাধিক স্লোগান দেন।  

বিজয় র‍্যালিতে নারীদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা গেছে। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদরাসাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের উপস্থিত ছিলেন।  

র‍্যালিতে উপস্থিত ছিলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, সদস্য সচিব আরিফ সোহেল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকারসহ প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!