বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
আসিফ নজরুল বলেন, আমাদের রেমিট্যান্স ২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। প্রবাসীরা অর্থনৈতিক গতিশীলতার প্রাণ কেন্দ্র। জুলাই আন্দোলনের সময় প্রবাসীরা কত বড় আত্মত্যাগ করেছে, সেটা ভাষায় বোঝানো যাবে না। পরিবার নিয়ে দুর্দশায় আছেন তারা। আন্দোলন করে যারা ফেরত আসছেন, তাদের বোয়েসেলের মাধ্যমে পাঠানোর চেষ্টা করব। নয়তো তাদের জন্য দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করব।
.png)
তিনি বলেন, আমি যখন বিদেশ যাই, প্রবাসীরা ইসলামী ব্যাংকগুলোতে টাকা পাঠানোর কথা বলে। তারা হাড়ভাঙা পরিশ্রম করে টাকা পাঠান। ফ্যাসিবাদের দোসররা ইসলামী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। এই ব্যাংকগুলোকে টার্গেট করে পঙ্গু করে দিয়েছে।
উপদেষ্টা বলেন, আমরা পাসপোর্ট নিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করছি। ওয়েজ অনার্স কল্যাণ বোর্ড নিয়ে যে দাবি ছিল, সেটি নিয়েও কাজ হচ্ছে। আমাদের দেশ থেকে অদক্ষ শ্রমিক বিদেশে যায় বেশি। আমরা চেষ্টা করব ইউরোপে দক্ষ শ্রমিক পাঠানোর। ইইউর সঙ্গে পার্টনারশিপ করে আমাদের কাজও চলছে।