[ জাতীয় ]
পাকিস্তানি জাহাজে ‘ভয়ঙ্কর বিস্ফোরক’ আসার তথ্য গুজব
ফাইল ফটো
পাকিস্তানের করাচি বন্দর থেকে চট্টগ্রামে আসা ‘এমভি ইউয়ান জিয়াং ফা ঝং’ জাহাজের দুটি কনটেইনারে ‘ভয়ঙ্কর বিস্ফোরক’ দ্রব্য আনা হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে একটি অনলাইন গণমাধ্যম। তবে এই তথ্য ভিত্তিহীন ও গুজব বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
শুক্রবার এ গুজব ছড়ায় ‘বিডিডাইজেস্ট’ নামে গণমাধ্যমটি। তাদের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান থেকে আসা জাহাজের দুটি কনটেইনারে ভয়ঙ্কর বিস্ফোরক দ্রব্য এসেছে। এই মাত্রার বিস্ফোরক বড় বড় স্থাপনা ধ্বংস্ব করতে এবং ব্যাপক মাত্রায় মানুষের জীবনহানি ঘটাতে সক্ষম।
পত্রিকাটি দাবি করেছে, কনটেইনারগুলো পাকিস্তান থেকে আমদানি করা হয়েছে। বাস্তবে এগুলো আনা হয়েছে কম্বোডিয়া থেকে। আমদানিকারক প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।
.png)
কনটেইনারগুলোতে রয়েছে ৩৩ হাজার ২৬৮ কেজি মোট সিসমিক ইমোলসন বিস্ফোরক (প্রপেলেন্ট পাউডার ছাড়া)। এসব পণ্য আমদানির ক্ষেত্রে লোকাল এজেন্ট হিসেবে কাজ করছে লায়লা ট্রেডিং ও এক্সিমকো গ্লোবাল ফরওয়ার্ডিং বিডি নামে দুটি প্রতিষ্ঠান।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!