ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

অফিস কোথায় করবেন জানালেন উপদেষ্টা আসিফ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:২৪, ২৮ ডিসেম্বর ২০২৪
অফিস কোথায় করবেন জানালেন উপদেষ্টা আসিফ
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া- ফাইল ফটো

অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দাফতরিক কার্যক্রম একদিনের জন্যেও বন্ধ রাখা হবে না। আগামী রোববার থেকেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের শূন্য কক্ষগুলোতে দাফতরিক কার্যক্রম পরিচালনা করবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

শনিবার ঢাকার হেয়ার রোডে স্থানীয় সরকার উপদেষ্টার বাসভবনের সভাকক্ষে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা বলেন তিনি।

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, মন্ত্রণালয়ের চলমান জনবান্ধব উন্নয়ন কার্যক্রমকে ব্যাহত করা এবং বিগত ফ্যাসিস্ট আমলের দুর্নীতির তথ্য লোপাট করার ষড়যন্ত্রকে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। আগের চেয়ে আরো দৃঢ় চিত্তে মন্ত্রণালয়ের কার্যক্রমকে গতিশীল করতে সব কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দেন তিনি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!