ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

৪৩তম বিসিএস: বাদ পড়াদের আবেদন পুনর্বিবেচনায় সভা বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৪৩, ৫ জানুয়ারি ২০২৫
৪৩তম বিসিএস: বাদ পড়াদের আবেদন পুনর্বিবেচনায় সভা বৃহস্পতিবার
সম্প্রতি সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন ৪৩তম বিসিএসের চূড়ান্ত প্রজ্ঞাপনে বাদ পড়া প্রার্থীরা

৪৩তম বিসিএসের চূড়ান্ত নিয়োগ প্রজ্ঞাপন থেকে বাদ পড়াদের আবেদন পুনর্বিবেচনা নিয়ে সভা আহ্বান করা হয়েছে। আগামী বৃহস্পতিবার (৯ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ে ঐ সভা অনুষ্ঠিত হবে। 

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সভার নোটিশ থেকে এ তথ্য জানা গেছে।

এর আগে সম্প্রতি বাদ পড়াদের নিয়ে অবস্থান স্পষ্ট করে জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছিল, গোয়েন্দা সংস্থার সুপারিশের ভিত্তিতে ৪৩তম বিসিএসে ২২৭ জনকে গেজেটভুক্ত করা হয়নি। গত বৃহস্পতিবার (২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এছাড়া ৪০ জন স্বাস্থ্য পরীক্ষায় উপস্থিত হননি।

Advertisement

পরবর্তীতে ক্যাডার বঞ্চিতদের দাবির মুখে ৪৩তম বিসিএসে বাদ পড়া ২২৭ প্রার্থীকে পুনর্বিবেচনার আবেদনের সুযোগ দেয় সরকার। সেই সঙ্গে আবেদন পেলে পুনরায় যাচাই-বাছাই করে তাদের গেজেটভুক্ত করার কথা জানিয়ে এ বিষয়ে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

উল্লেখ্য, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশ থেকে ৪৩তম বিসিএসে উত্তীর্ণ মোট ২ হাজার ১৬৩ জন প্রার্থীর মধ্যে চূড়ান্ত প্রজ্ঞাপনে মোট ১ হাজার ৮৯৬ জনকে নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বাদ পড়েন ২৬৮ জন, যাদের মধ্যে ৪০ জন স্বাস্থ্য পরীক্ষায় উপস্থিত হননি বলে জানা গেছে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!