ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ফিরতি ঈদযাত্রা: আজ বিক্রি হচ্ছে ২৫ মার্চের ট্রেনের টিকিট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:২৭, ১৫ মার্চ ২০২৬
ফিরতি ঈদযাত্রা: আজ বিক্রি হচ্ছে ২৫ মার্চের ট্রেনের টিকিট
ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতর শেষে ঘরমুখো মানুষের ফিরতি যাত্রাকে কেন্দ্র করে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তৃতীয় দিন আজ রোববার (১৫ মার্চ)। আজ বিক্রি হচ্ছে আগামী ২৫ মার্চের আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট।

যাত্রীদের সুবিধার্থে এবারও বিশেষ ব্যবস্থায় আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। আগের মতোই শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।

আজ সকাল ৮টা থেকে অনলাইনে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। আর দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হবে।

Advertisement

সম্প্রতি রাজধানীর রেল ভবনে ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ ট্রেন চলাচল নিয়ে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

রেলওয়ের সূচি অনুযায়ী, ২৩ মার্চের টিকিট বিক্রি হয়েছে গত ১৩ মার্চ এবং ২৪ মার্চের টিকিট বিক্রি হয়েছে ১৪ মার্চ। এছাড়া ২৬ মার্চের টিকিট বিক্রি হবে ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ এবং ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ বিক্রি করা হবে।

এছাড়া চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রি করা হবে বলেও সিদ্ধান্ত হয়েছে।

যাত্রীদের সুবিধার কথা বিবেচনায় রেখে নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাত্রার টিকিট ট্রেন ছাড়ার আগে সংশ্লিষ্ট প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।

রেলওয়ের নিয়ম অনুযায়ী, ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী মাত্র একবার কিনতে পারবেন এবং সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করা যাবে। তবে কোনো টিকিট ফেরতযোগ্য (রিফান্ডযোগ্য) হবে না।

ডেইলি-বাংলাদেশ/AS
লিংক সফলভাবে কপি হয়েছে!