শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন যমুনায় আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘এই ঈদে আল্লাহর কাছে প্রার্থনা করি, যেন আমরা প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারি।’ তিনি আরও উল্লেখ করেন, জনগণ যে ধরনের রাষ্ট্র দেখতে চায়, সরকার সেই লক্ষ্য নিয়েই কাজ করবে।
.png)
বক্তব্যে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি। পাশাপাশি দেশের কাঙ্ক্ষিত অগ্রগতি নিশ্চিত করতে সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, একটি সুন্দর ও প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হলে জাতীয় ঐক্যের বিকল্প নেই। এজন্য সব শ্রেণি-পেশার মানুষের সক্রিয় সহযোগিতা প্রয়োজন বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।