ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

প্রধানমন্ত্রী সিলেট যাচ্ছেন আজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৯, ২ মে ২০২৬
প্রধানমন্ত্রী সিলেট যাচ্ছেন আজ
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ফটো

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার (২ মে) সিলেট যাচ্ছেন। সফরকালে তিনি ধর্মীয় স্থানে জিয়ারত, উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন, ক্রীড়া অনুষ্ঠানে অংশগ্রহণ এবং দলীয় সভায় যোগ দেবেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে হযরত শাহজালালের (র.) মাজার জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করবেন প্রধানমন্ত্রী।

এরপর বেলা ১১টায় সিলেট সার্কিট হাউস সংলগ্ন চাঁদনী ঘাট এলাকায় শহরের জলাবদ্ধতা নিরসনে সিলেট সিটি করপোরেশনের গৃহীত প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং সুধী সমাবেশে যোগ দেবেন তিনি। দুপুর ১২টায় সিলেট জেলার সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের বাইশা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন।

Advertisement

বিকেল ৩টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন ক্রীড়া স্পোর্টস-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট জেলা স্টেডিয়ামে উপস্থিত থাকবেন তিনি। এরপর বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমি, সিলেটে আয়োজিত দলীয় সভায় অংশ নেবেন।

সরকারি সূত্র আরো জানায়, সফরকালে স্থানীয় উন্নয়ন কার্যক্রম তদারকি এবং বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনাও করবেন প্রধানমন্ত্রী।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!