গ্যাস সংকট সমাধানে বিরোধীদলের কাছে ৩ মাসের পরিকল্পনা চাইলেন প্রধানমন্ত্রী
দেশের চলমান গ্যাস সংকট নিরসনে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সংকট সমাধানে বিরোধী রাজনৈতিক দলগুলোর কাছে তিন মাসের সুনির্দিষ্ট পরিকল্পনা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (১৫ আগস্ট) সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি মাঠে আয়োজিত দরিদ্রদের মধ্যে অনুদান বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, কিছু রাজনৈতিক দল হঠকারিতার মাধ্যমে বিদ্যুৎ নিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে। গ্যাসের সমস্যা সমাধানে চেষ্টা করছে সরকার। কারিগরি ত্রুটি কমানো হয়েছে, দ্রুতই বিদ্যুতের সমস্যা থেকে মুক্তি মিলবে।
এ সময় বিরোধীদলের সমালোচনা করে এসব সমস্যা সমাধানে তিন মাসের মধ্যে পরিকল্পনা দেওয়ার আহ্বান জানান তিনি।
এদিকে, বিদ্যুৎ ও গ্যাস সংকট নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যে সংকটের বিষয়টি স্বীকার করার পাশাপাশি দ্রুত পরিস্থিতির উন্নতির আশ্বাসও দেওয়া হয়েছে। তিনি বলেন, আগামী কয়েক দিনের মধ্যে গ্যাসের সমস্যা কমে আসবে এবং বিদ্যুৎ সংকটের জন্য জনগণের কাছে দুঃখ প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি সংকট সমাধানে বাস্তবসম্মত পরিকল্পনা দেওয়ার আহ্বানও জানিয়েছেন। তার বক্তব্য অনুযায়ী, কোনো দলের পরিকল্পনা আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে জ্বালানি সংকটের সমাধান করতে সক্ষম হলে সরকার তা গ্রহণ করে বাস্তবায়ন করবে।