দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রবিবার (১৬ আগস্ট) প্রথমবারের মতো সড়কপথে কিশোরগঞ্জ জেলা সফরে আসছেন। এই সফরকে কেন্দ্র করে কিশোরগঞ্জ সদর ছাড়াও কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলাজুড়ে সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকাগুলোতে গ্রহণ করা হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা
সকাল ৯টায় ঢাকা থেকে রওনা হয়ে প্রথমে পাকুন্দিয়ায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী। বেলা সাড়ে ১১টায় মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্যচাষিদের মাঝে পোনা বিতরণ ও স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় কর।
.png)
দুপুর সাড়ে ১২টায় কটিয়াদী কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন এবং দুপুর ১টায় আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেবেন।
দুপুর আড়াইটায় ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন এবং জেলা ছাত্রদলের আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। এরপর বিকেল ৪টায় কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ, বিভিন্ন অনুদান প্রদান এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ ধর্মীয় উপাসনালয়ে কর্মরতদের সম্মানি প্রদান করবেন। সন্ধ্যা ৬টায় ঢাকার উদ্দেশে কিশোরগঞ্জ ত্যাগ করার কথা রয়েছে তাঁর। স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব আশা প্রকাশ করেছেন যে, প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে কিশোরগঞ্জের দীর্ঘদিনের উন্নয়ন ও নাগরিক প্রত্যাশা পূরণের নতুন দিগন্ত উন্মোচিত হবে।