দায়িত্ব গ্রহণের পর প্রথমবার কিশোরগঞ্জ জেলা সফরে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রবিবার (১৬ আগস্ট) বেলা ১১টা ২৫ মিনিটে তিনি সড়কপথে পাকুন্দিয়া উপজেলায় এসে পৌঁছান।
প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের মাঝে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কঠোর ও সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
.png)
সফরের শুরুতেই পাকুন্দিয়ার ঐতিহাসিক মির্জাপুর এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণের নির্ধারিত কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। এরপর তিনি পর্যায়ক্রমে জেলার কটিয়াদী ও কিশোরগঞ্জ সদরের বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন।