ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

ঐতিহাসিক জয়ে টাইগারদের ভিডিওকলে অভিনন্দন প্রধানমন্ত্রীর

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১২:০৯, ১৬ আগস্ট ২০২৬
ঐতিহাসিক জয়ে টাইগারদের ভিডিওকলে অভিনন্দন প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার মাটিতে তাদেরই বিপক্ষে টেস্ট ক্রিকেটে প্রথমবারের মতো ৯ উইকেটের ব্যবধানে ঐতিহাসিক জয় অর্জন করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (১৬ আগস্ট) ডারউইনে সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক অজিদের হারিয়ে এই স্মরণীয় সাফল্য তুলে নেয় টাইগাররা।

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই এই দুর্দান্ত সাফল্য অর্জন করল বাংলাদেশ। ম্যাচ শেষ হওয়ার পর কিশোরগঞ্জ সফরের পথে থাকা অবস্থায় প্রধানমন্ত্রী বাংলাদেশ দলের খেলোয়াড়দের সঙ্গে ভিডিওকলে কথা বলেন এবং দেশের মানুষের পক্ষ থেকে তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রী বলেন, শক্তিশালী অস্ট্রেলিয়ার মাটিতে এই ঐতিহাসিক জয় দেশের ক্রিকেটের ইতিহাসে অত্যন্ত গৌরবের একটি অধ্যায়। খেলোয়াড়দের দৃঢ় মনোবল, আত্মবিশ্বাস এবং দলগত প্রচেষ্টার ফলেই এই অসাধারণ সাফল্য অর্জিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন। একই সঙ্গে তিনি দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান এবং আগামী টেস্টগুলোতেও এই ধারাবাহিকতা বজায় রেখে সিরিজ জয়ের সাফল্য ধরে রাখার আশাবাদ ব্যক্ত করেন।

 

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!