ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত বহাল

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১০:৪৩, ২৪ আগস্ট ২০২৬
চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত বহাল
ছবি: সংগৃহীত

দেশের চার সমুদ্রবন্দর ও বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য সংশ্লিষ্ট সমুদ্রবন্দরগুলোতে সতর্কসংকেত বহাল রয়েছে। সোমবার (২৪ আগস্ট) আবহাওয়ার সতর্কবার্তা থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এম ইউ
ট্যাগ: আবহাওয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!