স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
.png)
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয়। তবে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা অংশ নিতে পারবেন না।
এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, তা নির্বাচন কমিশন নির্ধারণ করবে। প্রার্থী হিসেবে তারা যোগ্য নাকি অযোগ্য—সে সিদ্ধান্তও কমিশনই নেবে।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন প্রয়োজন মনে করলে সংশ্লিষ্ট আইন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠাতে পারে। তখন স্থানীয় সরকার মন্ত্রণালয় আইন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
এ সময় জামায়াতে ইসলামী সরকারের ওপর কোনো দায় চাপালে তা গ্রহণযোগ্য হবে না বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।