[ জাতীয় ]
বাসের পর বাড়ল লঞ্চের ভাড়াও
সংগৃহীত ছবি
জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার লঞ্চের ভাড়াও বাড়ানো হয়েছে। প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে ২৩ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে প্রতি কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়ানো হয়েছে।
এর আগে যাত্রীপ্রতি কিলোমিটারে ৫১ থেকে ৬০ শতাংশ পর্যন্ত ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছিলেন লঞ্চ মালিকরা। এ বিষয়ে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমের কাছে চিঠিও দেন তারা।
.png)
লঞ্চ মালিকদের প্রস্তাবে প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত বিদ্যমান ভাড়া ২ টাকা ৯৫ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৪৫ পয়সা এবং পরবর্তী প্রতি কিলোমিটারে ২ টাকা ৫২ পয়সার পরিবর্তে ৪ টাকা ২ পয়সা করার কথা বলা হয়েছিল।
এদিকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বুধবার সকালে বাস-মিনিবাসের ভাড়াও প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
ডেইলি-বাংলাদেশ/এআর/একেকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!