ঢাকা,  বুধবার   ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজনীতি ]

বিএনপির কর্মকাণ্ডে ঐক্যে ফাটল: শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:০৯, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির কর্মকাণ্ডে ঐক্যে ফাটল: শফিকুর রহমান
মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য ছিল, বিএনপির কর্মকাণ্ডে তাতে ফাটল ধরেছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

Advertisement

ডা. শফিকুর রহমান বলেন, গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে সরকারের জনগণের কাছে গ্রহণযোগ্যতা অর্জনের সুযোগ ছিল। কিন্তু তা না করে সরকার গণবিচ্ছিন্ন হয়ে পড়ছে বলে তিনি দাবি করেন।

গণমাধ্যম নিয়েও মন্তব্য করেন জামায়াত আমির। তার অভিযোগ, সরকারের গঠনমূলক সমালোচনা থেকে গণমাধ্যম মুখ ফিরিয়ে রেখেছে। এর ফলে জনগণের কাছে গণমাধ্যমের গ্রহণযোগ্যতা দিন দিন কমছে বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশে ‘সভ্য রাজনৈতিক সংস্কৃতি’ চালু করার কথা জানিয়ে শফিকুর রহমান বলেন, জামায়াতের সংসদ সদস্যরা সরকারের কাছ থেকে অতিরিক্ত কোনো সুবিধা নেবেন না।

তিনি আরও বলেন, সংসদ সদস্যদের বেতন বাড়ানোর কোনো উদ্যোগ নেওয়া হলে তার বিরোধিতা করবে জামায়াতে ইসলামী। দলের পক্ষ থেকে সংসদ সদস্যদের আর্থিক সুবিধা বাড়ানোর পরিবর্তে জনগণের স্বার্থকে গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!