ঢাকা,  বুধবার   ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজনীতি ]

এআই ভিডিও দিয়ে সরকার পতন সম্ভব নয়: মীর হেলাল

নিজেস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:০৯, ২২ সেপ্টেম্বর ২০২৬
এআই ভিডিও দিয়ে সরকার পতন সম্ভব নয়: মীর হেলাল
ছবি: সংগৃহীত

বিদেশে বসে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভিডিও তৈরি করে বাংলাদেশে সরকার পতন ঘটানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

সোমবার চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের কাটিরহাট বাজারে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও গণমিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সমাবেশটি আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে আয়োজন করা হয়।

Advertisement

প্রতিমন্ত্রী বলেন, বিদেশে অবস্থানরত যাদের তিনি ‘পলাতক দোসর’ হিসেবে উল্লেখ করেন, তারা নিজেদের নির্দোষ মনে করলে দেশে ফিরে আইনের কাছে আত্মসমর্পণ করে বিচারের মুখোমুখি হতে পারেন। হাটহাজারীসহ দেশের বিভিন্ন এলাকার দরিদ্র পরিবারের তরুণদের জীবন বিপন্ন না করার আহ্বানও জানান তিনি।

মীর হেলাল আরও বলেন, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন সংসদ সদস্যরা ‘আমি-ডামি’ কিংবা ‘রাতের ভোটে’ নির্বাচিত হননি। তার দাবি, তারা রাজপথে থেকে জনগণের অধিকার আদায়ের আন্দোলনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন।

সমাবেশে তিনি দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার এবং নিজ নিজ এলাকা ‘গুপ্ত, সুপ্ত ও পলাতক’ ব্যক্তিদের থেকে মুক্ত রাখার আহ্বান জানান।

ডেইলি-বাংলাদেশ/এমএইচ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!