ঢাকা,  বৃহস্পতিবার   ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

চার দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫৮, ২৪ সেপ্টেম্বর ২০২৬
চার দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির পূর্বাভাস
সংগৃহীত ছবি

দেশের বিভিন্ন এলাকায় আগামী চার দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) থেকে রোববার পর্যন্ত আট বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাস অনুযায়ী, কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। বৃষ্টির সঙ্গে দমকা হাওয়াও বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

Advertisement

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ এলাকায় এবং ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। এ সময় কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

শুক্রবার রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

শনিবার দেশের আট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এদিন সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

রোববারও বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এদিন দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পাশাপাশি রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়ার সম্ভাবনা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!