ঢাকা,  বৃহস্পতিবার   ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বঙ্গভবনের সিংহ পুকুরে মাছ ছাড়লেন রাষ্ট্রপতি

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৪:৪৬, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বঙ্গভবনের সিংহ পুকুরে মাছ ছাড়লেন রাষ্ট্রপতি
সংগৃহীত ছবি

বঙ্গভবনের সিংহ পুকুরে ৪০০ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এক কর্মসূচিতে তিনি এসব পোনা অবমুক্ত করেন। রাষ্ট্রপতির প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement

মৎস্য অধিদপ্তর ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে ১৬০ কেজি রুই, ১২০ কেজি কাতলা, ৮০ কেজি মৃগেল ও ৪০ কেজি কালিবাউসের পোনা অবমুক্ত করা হয়। সব মিলিয়ে পোনার পরিমাণ ৪০০ কেজি।

কর্মসূচিতে রাষ্ট্রপতির সামরিক সচিব, জন বিভাগের সচিব, প্রেসসচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালকসহ বঙ্গভবন ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এআর/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!