ঢাকা,  বৃহস্পতিবার   ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করলেন এমপি মিষ্টি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫০, ১ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করলেন এমপি মিষ্টি
ফেরদৌসী আহমেদ মিষ্টি। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর নির্দেশের পর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ২টার দিকে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এর আগে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

Advertisement

সম্প্রতি রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মিষ্টির নাম আলোচনায় আসে। গত ২৪ সেপ্টেম্বর রাতে ওই স্বাস্থ্যকেন্দ্রে হামলার পর স্থাপনাটি গুঁড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ উঠলেও তিনি তা অস্বীকার করেছেন।

ঘটনার পর মিষ্টির বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়ার আলোচনা শুরু হয়। পরে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তাকে সংরক্ষিত নারী আসনের এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন। এরপরই তিনি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!