[ জাতীয় ]
রাজনৈতিক উদ্দেশ্যে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত
আন্দোলন দমনে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করতে একটি মহল অপচেষ্টা চালাচ্ছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে চিংড়িমহাল ব্যবস্থাপনা বিষয়ক আন্তমন্ত্রণালয় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সড়কে যারা বর্তমানে আন্দোলন করছেন, তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই।
বন্ধ কারখানাগুলো শিগগিরই খুলে দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। মালিক ও শ্রমিক—উভয় পক্ষই এতে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে। এ পরিস্থিতিতে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ নেই।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!