[ জাতীয় ]
শ্রমিকদের মজুরি সুপারিশ প্রণয়নে বৈঠকে বসছে বোর্ড
ছবি: সংগৃহীত
গার্মেন্টসশিল্পে কর্মরত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নে গঠিত মজুরি বোর্ডের তৃতীয় সভা আগামী ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় ঢাকার বিজয়নগরে শ্রম ভবনের ১৯ তলায় শ্রম অধিদপ্তরে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভবনটির ঠিকানা ১৯৬, শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি।
বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারার বিধান অনুযায়ী আহ্বান করা এ সভায় সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। তিনি জেলা ও দায়রা জজ।
বোর্ডের নোটিশে জানানো হয়েছে, সভার প্রথম আলোচ্যসূচিতে রয়েছে গার্মেন্টসশিল্পের মালিকপক্ষের প্রতিনিধির মাধ্যমে ন্যূনতম মজুরির লিখিত প্রস্তাব দাখিল। পাশাপাশি শিল্প খাতের সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর জন্য ন্যূনতম মজুরির হার নির্ধারণে সুপারিশ প্রণয়ন নিয়েও আলোচনা হবে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!