ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

সংযুক্ত আরব আমিরাতে সমরাস্ত্র প্রদর্শনীতে নৌপ্রধান 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:০৫, ১৫ ফেব্রুয়ারি ২০১৯
সংযুক্ত আরব আমিরাতে সমরাস্ত্র প্রদর্শনীতে নৌপ্রধান 
ছবি: আইএসপিআর

নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরী সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত নেভী ডিফেন্স এন্ড মেরীটাইম সিকিউরিটি এক্সিবিশন (এনএভিডিইএক্স)’১৯ এবং ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সিবিশন এন্ড কনফারেন্স (আইডিএক্স)’১৯ এ যোগ দিতে ঢাকা ছেড়েছেন। 

শুক্রবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) ও ঢাকার নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ নৌপ্রধানকে বিদায় জানান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে সহকারী পরিচালক রাশেদুল আলম খান এ তথ্য জানান।

আবুধাবিতে অবস্থানের সময় নৌপ্রধান এনএভিডিইএক্স’১৯ ও আইডিএক্স’১৯ উপলক্ষে আয়োজিত বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এছাড়া সমরাস্ত্র প্রদর্শনীতে আসা বিভিন্ন জাহাজ ও সামরিক সরঞ্জামাদি নির্মাণকারী প্রতিষ্ঠানের স্টলগুলো পরিদর্শন করবেন। পাশাপাশি প্রদর্শনীতে অংশ নেয়া বাংলাদেশ নৌবাহিনী যুদ্ধজাহাজ ধলেশ্বরীও পরিদর্শন করবেন। 

নৌপ্রধানের এই সফর সংযুক্ত আরব আমিরাতসহ প্রদর্শনীতে অংশগ্রহণকারী অন্যান্য দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

প্রসঙ্গত, এই সফরে নৌপ্রধানের সফরসঙ্গী হিসেবে দুজন কর্মকর্তা রয়েছেন। সফর শেষে নৌপ্রধান আগামী ২২ ফেব্রুয়ারি  দেশে ফিরবেন।

ডেইলি বাংলাদেশ/এসবি/জেডআর


 

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!