ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

দেশে ফিরলেন নৌবাহিনী প্রধান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:০৪, ১ এপ্রিল ২০১৯
দেশে ফিরলেন নৌবাহিনী প্রধান
ছবি- আইএসপিআর

মালয়েশিয়ায় অনুষ্ঠিত লংকাউই ইন্টারন্যাশনাল মেরিটাইম অ্যান্ড এরোস্পেস এক্সিবিশন-এর ফ্লিট রিভিউ এ অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী।

সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশান্স) এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা আনুষ্ঠানিকভাবে নৌ প্রধানকে স্বাগত জানান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে এ তথ্য জানানো হয়েছে।

মালয়েশিয়া অবস্থানের সময় নৌ প্রধান যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিট কমান্ডার এবং মালয়েশিয়া ও শ্রীলংকান নৌবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পাশাপাশি তিনি বিভিন্ন দেশের নৌ প্রতিনিধি ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় তাদের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

পরে নৌবাহিনী প্রধান বিভিন্ন দেশের অংশগ্রহণে অনুষ্ঠানে যোগ দেন। মহড়ায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনীর জাহাজ, যুদ্ধবিমান ও সামরিক ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

ডেইলি বাংলাদেশ/এসবি/আরএইচ

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!