ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

নৌবাহিনী প্রধান চীনে গেছেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৩৪, ২১ এপ্রিল ২০১৯
নৌবাহিনী প্রধান চীনে গেছেন
ফাইল ফটো

নৌবাহিনী প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী গণচীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। আগামী ২২ হতে ২৭ এপ্রিল অনুষ্ঠিতব্য গণচীনের নৌবাহিনীর ৭০তম বার্ষিকীতে যোগদানের উদ্দেশ্যে তিনি চীন সফরে গেছেন।

রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এ সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশান্স) রিয়ার অ্যাডমিরাল এম মকবুল হোসেন এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা এর কমডোর এম মুসা আনুষ্ঠানিকভাবে নৌপ্রধানকে বিদায় জানান।

গণচীনে অবস্থানের সময় নৌবাহিনী প্রধান চীনের নৌপ্রধানসহ বিভিন্ন উর্ধ্বতন নৌবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন।

এছাড়া, তিনি সেখানে ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ এ অংশগ্রহণ করবেন। সফরে নৌপ্রধান চীনের বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণ ছাড়াও, গণচীনের যুদ্ধজাহাজ ও সাবমেরিন একাডেমিসহ বিভিন্ন প্রশিক্ষণ ঘাঁটি পরিদর্শন করবেন।

সফর শেষে নৌপ্রধান আগামী ২৮ এপ্রিল দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

ডেইলি বাংলাদেশ/এমআরকে

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!