ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খবর ]

মঙ্গলবার সারাদেশে ২৪ জন নিহত

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১০:৩১, ১ মে ২০২৪
মঙ্গলবার সারাদেশে ২৪ জন নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

সারাদেশে মঙ্গলবার বিভিন্ন সময় একাধিক দুর্ঘটনায় ২৪ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরো ১৭ জন।

হতাহতের পরিসংখ্যান

সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুর দেড়টার দিকে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হন। 

হবিগঞ্জের বাহুবলে মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে মাছ বোঝাই পিকআপ ও ট্রাকের সংঘর্ষে পিকআপের চালক ও হেলপার নিহত হন।

Advertisement

কক্সবাজারের ঈদগাঁওয়ে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজন হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

রাজবাড়ীতে মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নে ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হন।

দিনাজপুরের বিরামপুরে মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় বকুল হোসেন (১৮) নামে যুবক নিহত হন।

খাগড়াছড়ি জেলা শহরের শান্তিনগর এলাকায় মঙ্গলবার (৩০ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কুমিল্লার মুরাদনগর উপজেলায় মঙ্গলবার (৩০ এপ্রিল) বাড়ির পাশে পুকুর পাড়ে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে চাচাতো দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। 

রাজধানীর নিকুঞ্জ-২ এলাকার একটি আবাসিক ভবনে মঙ্গলবার বিকালে বিস্ফোরণের ঘটনায় একজন আহত হন।

জয়পুরহাটের কালাই বাসস্ট্যান্ডে বগুড়াগামী যাত্রীবাহী শাওন এন্টারপ্রাইজ নামের একটি বাসের ছাদ থেকে এক ‌‘হরেক মাল’ ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে স্থানীয় লোকজন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে জয়পুরহাট-বগুড়া সড়কে বাসটির ছাদ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

মুন্সীগঞ্জ সদর উপজেলার কাগজীপাড়া এলাকায় সোমবার (২৯ এপ্রিল) বাকিতে চিপস-সিগারেট বিক্রি না করায় মোশারফ হোসেন (৫৫) নামে এক মুদি দোকানিকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে হত্যা হয়।

সুনামগঞ্জের দোয়ারাবাজারে এক কলেজছাত্রীকে ধর্ষণের পর হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে লিটন আহমদ (২০) নামের এক যুবকের বিরুদ্ধে। সোমবার (২৯ এপ্রিল) রাতে উপজেলার পান্ডারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। পরে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। 

সিলেট নগরীর তালতলার ভিআইপি রোডের সুরমা টাওয়ারের ১৩তলা থেকে পড়ে বুরহান উদ্দিন নামে এক সিসিক কর্মকর্তার মৃত্যু হয়। মঙ্গলবার (৩০ এপ্রিল) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন দুইজন। সোমবার (২৯ এপ্রিল) রাত ৮টায় উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের কাগাশুরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

চিরকুট লিখে সিলেটের শাহপরাণ এলাকার লাল খাঁটঙ্গী মাদানী মসজিদের মুয়াজ্জিন দেলওয়ার হোসাইন দিলাল (১৯) আত্মহত্যা করেন। মঙ্গলবার (৩০ এপ্রিল) ফজরের নামাজের সময় মসজিদের মুয়াজ্জিনের কক্ষ থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। 

কক্সবাজার সদর উপজেলায় অপহৃত এক এনজিও কর্মীকে উদ্ধার করতে গিয়ে র‌্যাবের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলিতে এক কৃষক নিহত হন। এ ছাড়া র‌্যাবের এক সদস্যসহ তিনজন আহত হন। সোমবার (২৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের মুরাপাড়ায় এ ঘটনা ঘটে।

তীব্র তাপপ্রবাহে মুন্সীগঞ্জ সদরে হিটস্ট্রোকে দুজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ১০টা ৫০ মিনিটে একজন ও বেলা ১১টা ১০ মিনিটে অন্যজনের মৃত্যু হয়।

টাঙ্গাইলের ভূঞাপুরে ফলদা শ‌রিফু‌ন্নেছা বা‌লিকা উচ্চ‌ বিদ্যালয়ে সোমবার (২৯ এপ্রিল) প্রচণ্ড গরমে ফারজানা আক্তার মিরা নামের এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় বিদ্যালয় কর্তৃপক্ষ।

নাটোরে হিটস্ট্রোকে আব্দুল মান্নান (৬৫) নামের এক ব্যক্তি এবং খায়রুল ইসলাম নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে বারোটার দিকে বড় হরিশপুর এলাকার আব্দুল মান্নানের মৃত্যু হয়। অপরদিকে সকাল ১১টার দিকে নলডাঙ্গা উপজেলার খাজুরায় ঐ প্রবাসী মারা যান।

তীব্র গরম সোমবার (২৯ এপ্রিল) সারাদেশে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে আরো ৩ জনের মৃত্যু হয়।

জামালপুর সদরে মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে হিটস্ট্রোকে আবুল কালাম ওরফে কালা (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
ট্যাগ: আহত নিহত
লিংক সফলভাবে কপি হয়েছে!