
রাজধানীর মধ্যবাড্ডায় একটি বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছেন এক গার্মেন্টসকর্মী। রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে অথবা সুয়ারেজ লাইনের বিষাক্ত গ্যাস থেকে এ বিস্ফোরণ হতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
ঘূর্ণিঝড় রেমাল উপকূলে আঘাত হানার রাতে মারা যান বৃদ্ধা উরফুল বেগম (৮১)। মায়ের মরদেহ নিয়ে বিপাকে পড়েন ছেলে। পরে গ্রাম-পুলিশের সহায়তায় মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয় দুদিন। এরপর বুধবার (২৯ মে) জমে থাকা হাঁটু পরিমাণ পানির মধ্যে কাঠের বাক্সে ভরে দাফন করা হয় তাকে।
.png)

ঘূর্ণিঝড় রেমালে ১৬ জনের মৃত্যু হয়। ক্ষতিগ্রস্ত হয় ৪৫ লাখের বেশি মানুষ।
উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে নোয়াখালীর সদর উপজেলার ৯-নং কালাদরাপ ইউনিয়নে প্রিসাইডিং অফিসারের ওপর হামলা ও ব্যালট ছিনতাই চেষ্টাকালে পুলিশের গুলিতে ৬ জন আহত হন। আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
মানিকগঞ্জে এক আইনজীবীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পারিবারিক বিরোধের জেরে স্বামীর ছুরিঘাতে স্ত্রী সালেহা বেগম (৬০) খুন হন।
নেত্রকোণার পূর্বধলা উপজেলার কাছিয়াকান্দা গ্রামের মেঠোপথ থেকে এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। তার পাশে পড়ে ছিলে একটি শিশু। পরে তাকে
ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের মেঘনা নদী থেকে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
জামালপুরের দেওয়ানগঞ্জে নিখোঁজের ২০ দিন পর মাদরাসার শিশু শিক্ষার্থী মুজাহিদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
মুন্সীগঞ্জের শ্রীনগরে তাল গাছ থেকে পড়ে মোহাম্মদ সিফাত (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।