ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খবর ]

শুক্রবার সারাদেশে ১৬ জন নিহত

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১১:৪২, ৮ জুন ২০২৪
শুক্রবার সারাদেশে ১৬ জন নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

সারাদেশে শুক্রবার (৭ জুন) বিভিন্ন সময় সড়ক দুর্ঘটনাসহ বিভিন্ন ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরো ২৩ জন।

হতাহতের পরিসংখ্যান

শুক্রবার (৭ জুন) ভোরে মাদারীপুরের ডাসারে বাসচাপায় এক বৃদ্ধ নিহত হন। 

রাজধানীর যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভারে বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে মোটরসাইকেল দুর্ঘটনায় নাঈম (২২) নামে এক যুবক নিহত হন। 

Advertisement

মুন্সীগঞ্জের শ্রীনগরে শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে শাহ সিমেন্টের দুটি চলন্ত ট্রাকের মাঝে পড়ে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হন আরো একজন।

কিশোরগঞ্জের বাজিতপুরে ভাগলপুর রেলওয়ে স্টেশনে বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনে কাটা পড়ে তামিম ভূইয়া (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়। 

পদ্মায় ডুবে নিখোঁজের একদিন পর নদী থেকে ভাসমান অবস্থায় আব্দুর রহমান নামে আড়াই বছর বয়সী এক শিশুর মরদেহ শুক্রবার (৭ জুন) সকাল ৬টার দিকে উদ্ধার করা হয়।

হতাহতের পরিসংখ্যান

ময়মনসিংহের গফরগাঁওয়ে বৃহস্পতিবার (৬ জুন) দুপুর ২টায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু হয়। 

কক্সবাজারের রামুতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়। 

দিনাজপুরের বীরগঞ্জে শুক্রবার (৭ জুন) সকাল সাড়ে ১১টার দিকে নিজ বাড়ি থেকে রাজিয়া খাতুন নামে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

পাবনা সদর উপজেলার চরতারাপুরে বৃহস্পতিবার রাতে ছাগলে কলাগাছ খাওয়া কেন্দ্র করে হাবিব সরদার (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। 

লালমনিরহাটের আদিতমারীর একটি ডোবা থেকে বৃহস্পতিবার বিকেলে ফাহিম ফরহাদ (১৬) নামে এক কিশোরের গলাকাটা বস্তায় ভর্তি মরদেহ উদ্ধার করে পুলিশ।

যশোরে মোহাম্মদ আলী (৩০) নামে যুবলীগের এক কর্মীকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে বাহাদুরপুর তেঁতুলতলা মোড়ে এ ঘটনা ঘটে।

হতাহতের পরিসংখ্যান

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় গতকাল বৃহস্পতিবার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক তরুণ নিহত হয়েছেন। এতে আহত হন উভয় পক্ষের অন্তত ১৮ জন।

মাদারীপুর জেলার কালকিনিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হাতবোমা বিস্ফোরণে তিনজন আহত হন। শুক্রবার (৭ জুন) ভোরে উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের মৃধাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

গাজীপুরের কালিয়াকৈরে বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে এক ছাত্রলীগ নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে পৌর ছাত্রলীগের সভাপতি ইমন খান ও তার সহযোগীদের বিরুদ্ধে।

নাটোরের নলডাঙ্গায় বারনই নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়। শুক্রবার (৭ জুন) দুপুরে নলডাঙ্গার কোমরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!